ঈদে ক্যামোনআই এর দুই ফোনের ওয়েব-লঞ্চ

১১ মে, ২০২০ ০১:১৯  
লকডাউন শিথিল করার পর ঈদের বাজারকে সামনে রেখে নতুন ফোনের ভার্চুয়াল মোড়ক উন্মোচন শুরু করেছে দেশের মোবাইল ফোন উৎপাদক ও বিপনন প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে রোববার ৪৮ মেগা পিক্সেল ক্যামেরার দুইটি ফোন ঘরে বসেই বায়না করার আহ্বান জানিয়েছে ট্রানশান হোল্ডিংস বাংলাদেশ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক জানিয়েছেন, টেকনো ব্যান্ডের ক্যামোন১৫ সিরিজের ফোন দুটি ঈদে সবার সঙ্গে সংযুক্ত থাকতে একটি ভালো উপহার হতে পারে। ফোন দুটিতে রয়েছে ৪৮ মেগা কৃত্রিমবুদ্ধিমত্তার কোয়াড রিয়েল ক্যামেরা। এই ক্যামেরাই রাতের অন্ধকারেও ছবি দেখা যাবে। ছবি তোলার জন্য রয়েছে ৩২ মেগা পপআপ ক্যামেরা। ১২৮ জিবি রম ও ৬জিবি র‌্যামের ক্যামোন১৫ প্রো এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা। আর ৪জিবি ও ৬৪ জিবি ক্যামোন ১৫ এর দাম পড়বে ১৫ হাজার ৯৯০ টাকা।